পুলিশের গুলিতে নিহতদের স্মরণ করলো রিকশা ভ্যান শ্রমিকরা

স্টাফ রিপোর্টার॥ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পুলিশের গুলিতে নিহতদের স্মরণ করলেন যশোরের রিকশা-ভ্যান শ্রমিকরা। গতকাল সকালে রিকশা-ভ্যান শ্রমিকদের সংগঠনের ব্যানারে তারা শহীদ মিনারে পুষ্পম্যাল অর্পণ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদের আত্মার শান্তি কামনা করে তারা প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
বাংলাদেশম জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দল যশোর জেলা শাখার নেতৃবৃন্দ সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম এ কাসেম, সহ-সভাপতি সিদ্দিক হোসেন, আব্দুল জব্বার, সাধারণ সম্পদাক শহিদুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, যুগ্ম সম্পাদক বিল্লাল শেখ, প্রচার সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক ফজলুল মিয়া, সহ-সম্পাদক বিল্লাল হোসেন। অন্যরা হলেন- খলিল, নুরনবী, রওশন্ ালী, শরিফুল, ফয়সাল, তোতা মিয়া, নুরু মিয়া প্রমুখ। ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি যশোরে রিকশা-ভ্যান শ্রমিকদের ্ ুপর পুলিশ গুলিবর্ষণ করে। সে সময় গুলিতে হারুন, টেনিয়া, ওয়াজেদ আলী, মতিয়ার ও দেবাশীষ নিহত হন। আহত হন অনেক শ্রমিক। তখন থেকে যশোরের রিকশা-ভ্যান শ্রমিকরা যথাযোগ্য মর্যাদায় দিনটি স্মরণ করে আসছে।

ভাগ