জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির জরুরি সভা আজিজুর রহমানের সভাপতিত্বে গতকাল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় একুশে ফেব্রুয়ারি পালন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের কর্মসূচি গ্রহণসহ উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শুকুর মাহমুদসহ ৮ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে নিহতদের প্রতি সভায় শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের অভিযোগে সাধারণ সম্পাদক নাছিরুদ্দিনকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বিজ্ঞপ্তি।




