শরণখোলায় গাছ থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ গাছ থেকে তেঁতুল পেড়ে স্ত্রীকে খাওয়ানো হলো না প্রবাসী স্বামী ওহিদুল ইসলামের। গাছের মগডাল থেকে তেঁতুল পেড়ে নামার সময় মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পাঁচদিন পর তিনি মারা যান। ওহিদুল শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের হানিফ সরদারের ছেলে। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মো. জালাল মোলা জানান, গত ৩ ফেব্র“য়ারি সন্তান সম্ভাবা স্ত্রীর অনুরোধে ওহিদুল তেঁতুল গাছে ওঠেন। তেঁতুল পেড়ে নামার সময় অসাবধানতাবশত মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পাঁচদিন পর শনিবার সকালে তিনি মারা যান। তাকে এদিন বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওহিদুলের পিতা হানিফ শেখ জানান, অনেক কষ্টে ধারদেনা করে ছেলেকে মালদ্বীপ পাঠিয়েছিলেন একটু সুখের আশায়। কিন্তু সুখ তার কপালে সইলো না। সন্তান সম্ভাবা স্ত্রীর আর্তনাদ কেন তার জীবনের সব স্বপ্ন-আশা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেলো।

ভাগ