খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপী ৫ম ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট (আইসিসিইএসডি ২০২০)’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এবং সাইফ পোর্ট হোল্ডিংস লি., ওয়াহিদ কন্সট্রাকশন লি., বসুন্ধরা সিমেন্ট, সেভেন রিংস সিমেন্ট ও সিভিল সিআরটিএস এর সহযোগিতায় শনিবার রাতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে কনফারেন্সটির আনুষ্ঠানিক সমাপ্তি হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ অব বাংলাদেশ এর রেক্টর প্রফেসর এম, এ, হান্নান।
সম্মেলনে উপস্থিত ছিলেন চিফ প্যাট্রোন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এবং চেয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল বাশার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস এম মনিরুজ্জামান। সমাপনী অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তৃতা করেন চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আয়েশা আক্তার। সম্মেলনে অতিথিবৃন্দ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে দীর্ঘস্থায়ী উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
সম্মেলনে মোট ৫টি কী-নোট সেশন এবং ৩২টি টেকনিক্যাল সেশনে দেশ-বিদেশের গবেষকদের মোট ২০১টি টেকনিক্যাল পেপার উপস্থাপিত হয় এবং সেরা ৫টি পেপারকে পুরস্কৃত করা হয়। সম্মেলনে প্রায় চার শ প্রতিথযশা গবেষক, শিক, স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণসহ অন্যান্যরা অংশগ্রহন করেন। বিজ্ঞপ্তি




