ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে দুই বাংলার ‘সংযোগ’ অনুষ্ঠান ঢাকায় উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে দুই বাংলার ‘সংযোগ-২০২০’ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা প্রাক্তনী সংসদ ও বঙ্গ সাহিত্য সমিতি আয়োজিত এই অনুষ্ঠান শনিবার সকাল ১০ টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন করা হয়। এই মশাল পদযাত্রা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে, ভারতে অসম বিশ্ববিদ্যালয় হয়ে আগামী ২১ ফেব্রুয়ারি কলকাতার সেন্ট জেভিয়ার্স প্রাঙ্গনে গিয়ে শেষ হবে। শনিবার সকাল ১০ টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল প প্রজ্জ্বোলনের মধ্যদিয়ে দুই বাংলার পদযাত্রা ‘সংযোগ-২০২০’ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের হেড সেক্রেটারি বিশ্বপ্রতীম চক্রবর্তী, ফাদার মিল্টন কোস্টার নেতৃত্বে কলকাতা থেকে আগত প্রতিনিধিদলের অন্যতম সদস্য ও অনুষ্ঠানের আহ্বায়ক দীপন দাস, ময়ুখ মুখার্জী, কল্যাণ মজুমদার, বঙ্গ সাহিত্য সমিতির সম্পাদক প্রতীক মল্লিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভাষা শহীদদের উদ্দেশ্যে সম্মান জ্ঞাপনার্থে নীরবতা পালন ও পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে ফাদার মিল্টন কোস্টা বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই এই অনুষ্ঠান করা হচ্ছে। ভাষার ক্রমবিলুপ্তির যুগে ভাষা রার এই অনুষ্ঠান আদতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের আহ্বায়ক দীপন দাস বলেন, সকল ভাষা বা ভাষা আন্দোলন, সে বাংলা হোক বা তামিল, নিজের মাতৃভাষাকে সম্মান জানানো ও আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ গড়ে তোলাই সংযোগ এর মূল ল্য। তিনি আরও জানান, কেন্দ্রীয় শহীদ মিনার অনুষ্ঠান শেষে বিকেল ৩ টার দিকে মশাল পৌঁছায় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ প্রাঙ্গনে। সেখানে মশাল গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাহিরুল হক, ডিরেক্টর আবু রাসেল ও মেহেদী রাজেব। আজ এই অনুষ্ঠানের পরবর্তী গন্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপর ভারতের অসম বিশ্ববিদ্যালয় (শিলচর) হয়ে ২১ শে ফেব্রুয়ারির পদযাত্রার মাধ্যমে সেন্ট জেভিয়ার্স প্রাঙ্গনে সমাপ্তি ঘটবে।

ভাগ