লোকসমাজ ডেস্ক॥ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দীত্বের দুই বছর পূর্তির দিনে গতকাল তার মুক্তি দাবি করে বিভিন্ন স্থানে সমাবেশ করেছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর।
খুলনা ব্যুরো জানান, বিএনপির সাংগঠনিক সম্পাদক খুলনা মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মিথ্যা অভিযোগে প্রহসনের মামলায় রাজনৈতিক প্রতিহিংসামুলক সাজানো-পাতানো বিচারের রায়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পতœী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। দেশের ইতিহাসে পরিচ্ছন্ন রাজনীতিক ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ রাখায় দেশের ১৭ কোটি মানুষ ােভে ফুঁসছে। জিয়া পরিবার ও খালেদা জিয়ার অসামান্য জনপ্রিয়তা সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে বলেই ফ্যাসিস্ট সরকার আজ্ঞাবহ আদালতকে ব্যবহার করে তাকে মানবতা বিবর্জিত অন্যায়ভাবে কারান্তরীণ রেখেছে। বেলা সাড়ে ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন, জেলা বিএনপি সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, শাহারজ্জামান মোর্তুজা, আমীর এজাজ খান, মীর কায়সেদ আলী, জাফরুল্লাহ খান সাচ্চু, অ্যাড. ফজলে হালিম লিটন, অধ্য তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, খন্দকার ফারক হোসেন, রেহানা ঈসা,একরামুল হক হেলাল,মুজিবর রহমান, শরিফুল ইসলাম বাবু, কবির হোসেন, হেমায়েত হোসেন, জুলকার নাইম প্রমুখ।
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, সাবেক প্রধানমন্ত্রী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে সমাবেশ করেছে জেলা বিএনপি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে শহরের এইচএসএস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব অ্যাড. এম এ মজিদ, মৎসজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক কে এম ওয়াজেদ, কামাল আজাদ পান্নু, জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান, আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের মহেশপুরে বিএনপির চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌর বিএনপির আহবায়ক আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম শাহজামান মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব সোহাগ খাঁন, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান রিপন, মাজেদুজ্জামান কাজল, শাহাজাহান আলী, অ্যাড. আব্বাস উদ্দিন, আমিনুল ইসলাম বাবলু, আমিনুর রহমান বুদো, মোজাম্মেল হক, জিয়াউর রহমান জিয়া ও ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।





