কালীগঞ্জে ৬শ কৃতী শিক্ষার্থীকে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সংবর্ধনা

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জে জেএসসি ও পিইসি ২০১৯ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৬শ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও ইয়ুথ ইয়ংগেস্ট হাঙ্গার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৬শ শিক্ষার্থী পোস্টকার্ডে বড় হয়ে কি হবে সেই স্বপ্ন লিখে পাঠিয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বলিদাপাড়াস্থ সুনিতেন পাঠশালা চত্বরে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবু সাইদ, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন,এরিয়া কো অডিনেটর সোহেল আহমেদ খান। অনুষ্ঠানে উপজেলার ৬শ শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট দেয়া হয়।

ভাগ