বাগেরহাট অফিস ॥ মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে ১২ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার রাতে বাগেরহাট অফিসার্স ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। এ সময় স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ পরিচালক দেব প্রসাদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগকে হারিয়ে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) দল চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন টিমকে ২৫ হাজার, রানারআপ টিমকে ১৫ হাজার এবং ম্যাচ সেরা খেলোয়াড়কে ৩ হাজার টাকা পুরস্কার দিয়েছেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।




