তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেতনা-মরিচ্চাপ রিভাস বেসিন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে সভায় সভাপতিত্ব করেন বেতনা-মরিচ্চাপ রিভাস বেসিন কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি কমিটির নেতা অধ্যাপক হাশেম আলী ফকির, সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি সাংবাদিক মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা, বেতনা-মরিচ্চাপ রিভাস বেসিন কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু, বীর মুক্তিযোদ্ধা কাজেম আলী, অধ্যাপক আতাউর রহমান, ইউপি সদস্য আব্দুস সামাদ প্রমুখ। সভা শেষে বেতনা নদী অববাহিকার জলাবদ্ধতা নিরসনের জন্য পূর্বে যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সে প্রকল্পে টিআরএমকে সংযুক্ত করে তা দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।





