এনইউবিটি খুলনার ইংরেজি বিভাগের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার ইংরেজি বিভাগের উদ্যোগে চতুর্থবারের মত আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্নামেন্ট ‘‘ইংলিশ প্রিমিয়ার লিগ’’ এর আয়োজন করা হয়। মাসব্যাপী চলা এ টুর্নামেন্টের ফাইনালে ইল্ স্টার কে ৫৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ওরিয়র। টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইংরেজি বিভাগের ২য় বর্ষের ছাত্র বিলাশ শাহ।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, ড. মো. শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. শাহজাহান কবির, এনইউবিটি খুলনার ছাত্র উপদেষ্টা, রাজীব হাসনাত শাকিল, এনইউবিটি খুলনার ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. ওবায়ইদুল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি।

ভাগ