স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় অনিয়মের অভিযোগে তিনটি ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এ অভিযান চালান। এসময় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো, টিনের চিমনি ব্যবহার করা ও অনুমোদন না থাকায় শৈলকুপার বড়িয়া ইমরান ব্রিকসে ৫ লাখ, কামান্না থ্রি স্টার ব্রিকসে ২ লাখ ও তমালতলার রবিন ব্রিকসে ৩ লাখ টাকা জরিমানা করেন আদালত। এছাড়া ইমরান ব্রিকসের টিনের চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।





