যশোরে ফেনসিডিল মামলায় ২ নারীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ফেনসিডিল সংক্রান্ত একটি মামলায় ২ নারীকে এক বছরের সশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হচ্ছেন যশোর সদর উপজেলার শেখহাটি মধ্যপাড়ার মিল্টনের স্ত্রী নাসিমা আক্তার রেখা ওরফে আছিরন এবং হেকমত ওরফে লিটন মোল্যার স্ত্রী জেসমীন আক্তার সাথী। মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৯ মার্চ পুলিশ যশোর-বেনাপোল সড়কের পথেরবাজার নামক স্থানে বাসে তল্লাশি চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ উল্লিখিত ২ নারীকে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়।

ভাগ