আশাশুনিতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালত মাদক ব্যবসায়ী কবিরকে সাত দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন। বুধবার সকালে সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজন কুমার মজুমদার আশাশুনি সরকারি কলেজ এলাকায় অভিযান চালান। এ সময় শ্রীকলস গ্রামের কেরামত আলী মিস্ত্রির ছেলে মাদক ব্যবসায়ী কাইফুর ড্রাইভার কবিরুল ইসলাম ওরফে কবিরের (৩২) বাড়ি ঘেরাও করে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা কবিরকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

ভাগ