আশাশুনিতে বাল্যবিবাহ মানবপাচার প্রতিরোধে প্রচারণা সভা অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার আশাশুনিতে বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে প্রচারণা সভা হয়েছে। বুধবার সকালে এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হুসাইন শওকত। উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর দেবু বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে চিত্র প্রদর্শন করা হয়।

ভাগ