আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার আশাশুনি প্রেস কাবে জরুরি সভায় সাংবাদিক ফায়জুলের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় নিন্দা জ্ঞাপন করা হয়েছে। বুধবার সকালে প্রেস কাবের কার্যালয়ে সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর রায়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এস,এম আহসান হাবিব, সহ-সভাপতি আলি নেওয়াজ ও আব্দুল আলিম, যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ। সভায় পানি শূন্য মৎস্য ঘেরে লক্ষাধিক টাকার মাছ চুরি ও বিষ্ফোরক আইনে মামলায় আশাশুনি প্রেস কাবের সদস্য দৈনিক সমাজের কথার উপজেলা প্রতিনিধি ফায়জুল কবীরকে ষড়যন্ত্রমূলক তালিকাভুক্ত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। অবিলম্বে মিথ্যা মামলা থেকে তার নাম প্রত্যাহার করা না হলে আগামীতে প্রেস কাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।




