প্রেস কাব যশোরের সদস্য ফরমের মূল্য পুনর্মূল্যায়নের জন্য যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) গত ২৬ জানুয়ারি কাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীরের কাছে স্মারকলিপি দিয়েছিল। পরবর্তীতে প্রেস কাব যশোরের কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়ে ফরমের মূল্য কমিয়েছে। প্রেস কাবের এই পদক্ষেপের জন্য যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) প্রেস কাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছে। জেইউজে সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন এক বিবৃতিতে এই ধন্যবাদ জানান। জেইউজের যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল এ তথ্য জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। বিজ্ঞপ্তি




