জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) যশোর জেলা কমিটির উদ্যোগে লাল পতাকার র্যালি শহর প্রদক্ষিণ করে। সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার জেলা কার্যালয় পাইপপট্টি মোড় থেকে র্যালিটি শহর প্রদক্ষিণ করে আবারও পাইপপট্টি মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আশুতোষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ঢাকার দুটি সিটি নির্বাচনে ‘শতাব্দির সেরা ভোট’ হিসেবে ক্ষমতাসীন সরকার ঘোষণা দিয়েছে যেখানে এক-পঞ্চমাংশ ভোটও পড়েনি। আমাদের মত নয়া উপনিবেশিক দেশ পরিচালিত হয় সা¤্রাজ্যবাদী নীতি-নির্দেশে ও দালালদের পরিকল্পনায়। এবারের নির্বাচনে বিষয়টি উলঙ্গভাবে সামনে আসছে। বক্তারা আরও বলেন, পররাষ্ট্রনীতিকে পদদলিত করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে মার্কিন সা¤্রাজ্যবাদের দালাল ভারতের সাথে নানা অসম চুক্তি করে চলেছে। দেশের বর্তমান অবস্থায় প্রয়োজন সাম্রাজ্যবাদ বিরোধী সকল গণতান্ত্রিক শক্তির ঐক্য এবং স্বৈরাচার ও স্বৈরতন্ত্র উচ্ছেদে শ্রমিক-কৃষক-জনগণের সমস্যা-সংকট নিয়ে লাগাতার আন্দোলন-সংগ্রাম গড়ে তুলে গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হওয়া। বিজ্ঞপ্তি





