কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে উপজেলার চাপরাইল স্কুল মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ফরিদপুরের বোয়ালমারী থানার লাবনী খাতুন (২৭), সুমিতা বেগম (৩০) ও মহসিন মোল্ল্যা (৩১)। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম ওই স্থানে অভিযান চালায়। সেখান থেকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার লাবনী খাতুন (২৭), সুমিতা বেগম (৩০) ও মহসিন মোল্ল্যা (৩১) কে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।





