স্টাফ রিপোর্টার॥ যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত গতকাল মঙ্গলবারের এসএসসি পরীক্ষায় ৫৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মোট ১ লাখ ৪৮ হাজার ৫৪৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৯৬৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। মোট অনুপাস্থিতির হার শতকরা শূন্য দশমিক ৩৯। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এদিন বাংলা ২য়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় এ বোর্ডের আওতাধীন ১০ জেলার মধ্যে খুলনার ৫৬ কেন্দ্রে ৭৫, বাগেরহাটের ২৭ কেন্দ্রে ৪৮, সাতক্ষীরার ২৭ কেন্দ্রে ৪৪, কুষ্টিয়ার ২৯ কেন্দ্রে ৭৩, চুয়াডাঙ্গার ১৭ কেন্দ্রে ৪১, মেহেরপুরে ১৩ কেন্দ্রে ৪৩, যশোরের ৫০ কেন্দ্রে ৯৮, নড়াইলের ১৪ কেন্দ্রে ৩৪, ঝিনাইদহের ৩৬ কেন্দ্রে ৮০ এবং মাগুরার ১৭ কেন্দ্রে ৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ দিনের পরীক্ষায় কোন কক্ষ পরিদর্শক বা পরীক্ষার্থী বহিষ্করের ঘটনা ঘটেনি।





