লোকসমাজ ডেস্ক ॥ শুরু হয়েছে বাংলা একাডেমির আয়োজনে অমর একুশে গ্রন্থমেলা। ফেব্র“য়ারি জুড়ে এই বইমেলাকে ঘিরেই যাবৎ উৎসাহ-উদ্দীপনা পড়ুয়াদের মধ্যে। এমন সময়ে পৃথিবীর সবচেয়ে বড় বইটি সম্পর্কে জেনে চমকে উঠতে পারেন কেউ কেউ। কারণ বইটির একটি পৃষ্ঠা উল্টাতেই লাগে ছয়জনের। জি নিউজ জানায়, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বইটি উত্তর হাঙ্গেরির একটি গ্রামে সংগ্রহ আছে। সিনপেট্রি নামে ছোট গ্রামটির বাসিন্দা ৭১ বছর বয়সী বেলা ভার্গা বানিয়েছেন এটি। বিশাল বইটি লম্বায় ৪.১৮ মিটার (প্রায় ১৪ ফুট) আর চওড়ায় ৩.৭৭ মিটার (প্রায় সাড়ে ১২ ফুট)। বইটিতে রয়েছে মোট ৩৪৬ পৃষ্ঠা। প্রায়ই সব পৃষ্ঠায় আছে রঙিন ছবিও। এটির ওজন ১৪২০ কেজি। এর এক একটি পাতা উল্টাতে লাগে অন্তত ৬ জনের সাহায্য। এতক্ষণে নিশ্চয়ই সবারই জানতে ইচ্ছে করছে, কী নিয়ে লেখা হয়েছে বইটি? বিশাল এই বইতে আছে ওই অঞ্চলের বায়ুমণ্ডল, ছড়িয়ে ছিটিয়ে থাকা গুহাগুলোর কাঠামো ও অবস্থান, ভূখণ্ড সম্পর্কে অসংখ্য খুঁটিনাটি তথ্য। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার জন্য বইটির একটি ছোট সংস্করণও তৈরি করেছেন বেলা। ছোট বইটির ওজনও প্রায় ১১ কেজি। বেলা জানান, শুধু এটির আকার আকৃতির জন্যই নয়, বইটির তৈরির ক্ষেত্রে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোও বেশ আকর্ষণীয়। বইটির মলাট তৈরির জন্য আর্জেন্টিনা থেকে কাঁচা কাঠের টেবিল এবং পশুর চামড়া ব্যবহার করা হয়েছে। আর বিপুল পরিমাণ কাগজ তো আছেই।




