অভয়নগরের জোসনা মণ্ডলকে হত্যা মামলায় ভাইপোর বিরুদ্ধে চার্জশিট

স্টাফ রিপোর্টার ॥ যশোর অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামের নিঃসন্তান বৃদ্ধা জোসনা ম-ল হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। চার্জশিটে নিহতের ভাইপো ধ্রুব ম-লকে অভিযুক্ত করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই যশোরের এসআই শরিফুল ইসলাম এই চার্জশিট দাখিল করেন। অভিযুক্ত ধ্রুব ম-ল একই গ্রামের মৃত সুবল মন্ডরের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ অভয়নগর থানা পুলিশ প্রতিবেশীদের সংবাদের ভিত্তিতে ডুমুরতলা গ্রামের মৃত রাজেন্দ্র ম-লের স্ত্রী নিঃসন্তান জোসনা ম-লের লাশ উদ্ধার করে। নিজ ঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এ সময় পুলিশ নিশ্চিত হয় যে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ফলে এ ঘটনায় অভয়নগর থানা পুলিশের এসআই জিয়াউর রহমান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ এবং পরে পিবিআই তদন্তের দায়িত্ব পায়। তদন্তের এক পর্যায়ে পিবিআই গত ১৭ ডিসেম্বর সন্দেহভাজন হিসেবে নিহতের ভাইপো ধ্রুব ম-লকে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে সে পিসি জোসনা ম-লকে হত্যার কথা পিবিআইয়ের কাছে স্বীকার করে। সে পিবিআইকে জানায়, পিসি জোসনা ম-ল তার নামে জমি লিখে না দেওয়ায় সে রাগে তাকে হত্যা করেছে। এরপর ধ্রুব ম-লকে আদালতে সোপর্দ করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

ভাগ