এসএসসি পরীক্ষা : প্রথম দিনে যশোর বোর্ডে অনুপস্থিত ৫৩৬ জন

স্টাফ রিপোর্টার॥ যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবারে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৫৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ১ লাখ ৪৮ হাজার ৫৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪৮ হাজার ১ জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিতির শতকরা হার শূন্য দশমিক ৩১। এদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়। গতকাণ সোমবার প্রথম দিন বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বোর্ডের আওতাধীন ১০ জেলার মধ্যে খুলনার ৫৬ কেন্দ্রে ৬৬, বাগেরহাটের ২৭ কেন্দ্রে ৪৮, সাতক্ষীরার ২৭ কেন্দ্রে ৪২, কুষ্টিয়ার ২৯ কেন্দ্রে ৬৯, চূয়াডাঙ্গার ১৭ কেন্দ্রে ৩৯, মেহেরপুরের ১৩ কেন্দ্রে ৪১, যশোরের ৫০ কেন্দ্রে ৮৬, নড়াইলের ১৪ কেন্দ্রে ৩৩, ঝিনাইদহের ৩৬ কেন্দ্রে ৭৪ এবং মাগুরা জেলার ১৭টি কেন্দ্রে ৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কুষ্টিয়ার একটি পরীক্ষা কেন্দ্র থেকে ১ জন বহিষ্কৃত হয়।

ভাগ