স্টাফ রিপোর্টার॥ আজ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সেবক, গ্রন্থাগার আন্দোলনের অগ্রনায়ক, বহুমাত্রিক কর্মবীর সন্দীপন ও লিল্লাহ ট্রাস্টের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালে এ দিনে তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষ্যে তার পরিবার ও সন্দীপন যশোর কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি ও স্মরণসভা। বাদআছর যশোর শহরের খড়কী সন্দীপন ভবনে অনুষ্ঠিত হবে স্মরণ সভা ও দোয়া মাহফিল।





