মনিরামপুরে ভাটা মালিকের অর্ধলাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়ায় সোমবার বিকেলে অভিযান চালিয়ে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এই জরিমানা করা হয়। পেশকার শেখ জালাল উদ্দিন জানান, বিকেল সোয়া ৪ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত খেদাপাড়ার এনআরএমবি ব্রিকসে অভিযান চালান। এ সময় ভাটা পরিচালনার প্রয়োজনীয় কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হন মালিক আব্দুর রাজ্জাক। এ অপরাধে আদালত ভাটা মালিক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানকালে পরিবেশ অধিদফতরের একজন ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাগ