লোকসমাজ ডেস্ক ॥ ২৪ ফেব্রুয়ারির মধ্যে সব টাকা পরিশোধ না করলে গ্রামীণফোনে প্রশাসক নিয়োগ দেবে সরকার বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক। গতকাল সোমবার দুপুরে বিটিআরসি সংস্থাটির চেয়ারম্যান জহুরুল হক এ খবর জানান। ২ হাজার কোটি টাকা পাওনার মধ্যে বিটিআরসিকে ৫৭৫ কোটি টাকা পরিশোধ করতে প্রস্তুত রয়েছে গ্রামীণফোন। বাকি টাকা পরিশোধের ক্ষেত্রে আদালতের রায় অনুযায়ী সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানটি। সোমবার রাজধানীর বসুন্ধরায় জিপি হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান দেশের শীর্ষ মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটির প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান। গ্রামীণফোনের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় বিটিআরসির চেয়ারম্যান জানান, ফেব্রয়ারি মাসের ২৪ তারিখের মধ্যেই ২ হাজার কোটি টাকা বিটিআরসিকে পরিশোধ করতে হবে গ্রামীণফোনকে।





