ফুলতলায় সড়ক দুর্ঘটনায় যমজ ভাইবোনসহ তিনজন আহত

ফুলতলা (খুলনা) অফিস ॥ রোববার দুপুৃরে খুলনার ফুলতলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় যমজ দুই ভাইবোনসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২ টায় ফুলতলা পথেরবাজার এলাকার আব্দুল কাদেরের যমজ সন্তান ফুলবাড়িগেট ইউসেফ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া (১৪) ও মেহেদী হাসান (১৪) বাইসাইকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল। তারা পথেরবাজারে পৌঁছালে গড়াই পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭২১) সাইকেলটিতে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। এদিকে দুপুর দুটোয় ফুলতলা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় নূরজাহান বেগম (৫৫) নামে এক মহিলা মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ফুলতলার আলকা রেলগেট এলাকার শাহজাহানের স্ত্রী।

ভাগ