শালিখায় সন্ত্রাসীদের ভয়ে গ্রাম ছেড়ে দু বছর পালিয়ে বেড়াচ্ছে দুই পরিবার

আড়পাড়া (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরার শালিখা উপজেলার তিলখড়ি গ্রামে একটি সংঘবদ্ধ চাঁদাবাজদের ভয়ে গ্রাম ছেড়ে দুই বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে দুটি পরিবার। ওই গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে ভুক্তভোগী মোসলেম উদ্দিন ও তার ছোট ভাই সাখাওয়াত হোসেন জানান, ‘সংঘবদ্ধ চক্রটি তাদের কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় তাদের আবাদি জমির চাষ বন্ধ করে দিয়েছে।
ওই দুই ভাই জানান, এসব সন্ত্রাসীরা হলো, তিলখড়ি গ্রামের আতিয়ারের ছেলে রাজু,আয়ুব হোসেনের ছেলে সুমন,আমিন উদ্দিনের ছেলে জিহাদ, রফি উদ্দিনসহ নাম না জানা আরও কয়েকজন। সন্ত্রাসীদের চাঁদার ৪ লাখ টাকা দিতে অস্বীকার করলে রফি উদ্দিনসহ তার লোকজন তাদের মুরগির খামার ঘর ভাঙচুর করে। সন্ত্রাসীদের ভয়ে তাদের নিজ সম্পত্তি ও ভিটামাটি ছেড়ে এখন অন্যত্র গিয়ে বসবাস করছে অসহায় পরিবার দুটি। জানা যায়, কিছু দিন আগে মোসলেম উদ্দিন গোপনে বাড়ি আসলে সন্ত্রাসীরা তাকে হত্যার চেষ্টা করে। সন্ত্রাসীদের ভয়ে অসহায় পরিবার দুটি মামলা করতে ভয় পাচ্ছে বলে ক্তভোগী পরিবারের লোকজন জানান। এ ব্যাপারে প্রশাসনের হস্তপে কামনা করেছে অসহায় ওই পরিবার দুটি।

ভাগ