প্রেসকাব যশোরের সদস্য ফরমের মূল্য পুনর্নির্ধাণের দাবি জেডিইউজে’র

প্রেসকাব যশোরের সদস্য ফরমের মূল্য পুনর্নির্ধাণের দাবি জানিয়েছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে)। সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানানো হয়। প্রদত্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রেসকাব যশোরের সদস্য ফরমের মূল্য একহাজার পাঁচশত টাকা নির্ধারণ করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রেসকাবের সদস্য অন্তর্ভুক্তি ফিস মাত্র ১০০ টাকা এবং মাসিক সদস্য চাঁদা ১০ টাকা। সেখানে আবেদন ফরমের দাম দেড় হাজার টাকা নির্ধারণ করাটা একেবারেই অসামঞ্জস্য ও অযৌক্তিক। তাছাড়া স্বল্প আয়ের পেশাদার সাংবাদিকদের পক্ষে এত টাকা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করাটাও দুঃসাধ্য। তাই নেতৃদ্বয় সদস্য প্রদান প্রক্রিয়া চলমান রেখে আবেদন ফরমের মূল্য পুনর্মূল্যায়ন করার দাবি জানান। বিজ্ঞপ্তি।

ভাগ