সুন্দরবনে বনরক্ষীদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী টহল ফাঁড়ির বনরক্ষীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ঘুষের বিনিময়ে জ্বালানি কাঠ আহরণ এবং নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার সুযোগ করে দিচ্ছেন রীরা। বাগেরহাটের মোংলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী ও জয়মনী গ্রামের লোকজন এসব অভিযোগ করেন।  অভিযোগে বলা হয়েছে, গত সপ্তাহে বৈদ্যমারী ফরেস্ট ক্যাম্পের ইনচার্জ আনোয়ার ওই এলাকার পাঁচজন কাঠুরিয়াদের দিয়ে অবৈধভাবে প্রায় ৫০ মণ জ্বালানি কাঠ বনের ভেতর থেকে কেটে আনিয়েছেন। কাঠুরিয়াদের এ কাজ বাবদ নৌকার কিছু জ্বালানি তেল দেন। পরে এ কাঠুরিয়াদের মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আবারও অনৈতিক সুবিধা নিয়ে থাকেন। এদিকে এই ফাাঁড়ির বনরক্ষীরা বর্তমানে কাঁকড়া আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের কাছ থেকে নৌকা প্রতি ১ হাজার টাকা করে ঘুষ নিচ্ছেন। এ ব্যাপারে ফাঁড়ির ওসি আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, এসবই অপরাধী চক্রের অপপ্রচার।

ভাগ