ধর্ষণ চেষ্টার অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে কাল তদন্ত

স্টাফ রিপোর্টার॥ ঢাকা সেন্ট্রাল ‘ল’-কলেজের এক ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে যশোর ২৫০ শয্যা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক তন্ময় কুমারের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। আগামীকাল মঙ্গলবার এ তদন্ত অনুষ্ঠিত হবে।
সূত্র জানিয়েছেন, গত ১৮ জানুয়ারি তন্ময় কুমার ওই ছাত্রীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে এবং বেড়াতে নিয়ে যাওয়ার না করে একটি বাড়ির ভেতর ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ওই ছাত্রী গত ২৭ জানুয়ারি যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে ইন্টার্ন চিকিৎসক তন্ময় কুমারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরদিন হাসপাতলের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. অজয় কুমার সরকারকে সভাপতি ও আরএমও ডা. মো. আরিফ আহমেদকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করেন। তদন্ত টিমের অপর সদস্য সহকারী অধ্যাপক ডা. ইমদাদুল রাজু। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। আগামীকাল মঙ্গলবার এ তদন্ত অনুষ্ঠিত হবে।

ভাগ