স্টাফ রিপোর্টার॥ যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১১টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার এই নির্বাচনের ভোট গ্রহণের দিন ছিলো। ১১টি পদের বিপরীতে অধিক মনোনয়নপত্র জমা না পড়ায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন- সভাপতি অ্যাড. জহুরুল আহমেদ, সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, সম্পাদক কাজী সাদাত হাসান শাহরিয়ার, সহ-সম্পাদক প্রশান্ত দেবনাথ, কোষাধ্যক্ষ মো. শাহজাহান আলী বিশ্বাস ও নির্বাহী সদস্য শেখ গোলাম রসুল, মো. গোলাম কুদ্দুস, সুজিত কুমার ঘোষ, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, এম আরিফুর রহমান ও মো. আব্দুল হালিম। নির্বাচন কমিশনার অ্যাড. বোরহান উদ্দীন জাকির এই ফলাফল ঘোষণা করেন।




