আলাবি ইরাকের নতুন প্রধানমন্ত্রী, বিরোধীদের প্রত্যাখ্যান

লোকসমাজ ডেস্ক॥ মোহাম্মদ তাওফিক আলাবিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ। কিন্তু এই নিয়োগ প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা। বাগদাদে অব্যাহত রয়েছে তাদের বিক্ষোভ। প্রেসিডেন্ট সালিহ এর আগে ইরাকের কলহযুক্ত পার্লামেন্টকে আলটিমেটাম দেন। বলে দেন, এর পরেও যদি পার্লামেন্ট শনিবারের মধ্যে প্রধানমন্ত্রী নিয়োগ করতে ব্যর্থ হয় তাহলে তিনিই প্রধানমন্ত্রী নির্বাচিত করার হুমকি দেন। এর দুই মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু রাজনৈতিক অচলাবস্থার ইতি ঘটেনি। এ অবস্থায় প্রেসিডেন্ট সালিহ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেন। কিন্তু তার এ নিয়োগ প্রত্যাখ্যান করেছেন কয়েক মাস ধরে ইরাকের রাজনৈতিক ব্যবস্থা আমূল পাল্টে ফেলার দাবিতে আন্দোলনে থাকা জনগণ।
রাজধানীর তাহরির স্কয়ারে তারা স্লোগান দেন- মোহাম্মদ আলাবিকে প্রত্যাখ্যান করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়াতে বিক্ষোভকারীরা বিবৃতি দিয়েছে। তাতে আলাবিকে বেছে নেয়া সার্বিকভাবে প্রত্যাখ্যান করার কথা বলা হয়।

ভাগ