ভারতে করোনাভাইরাসে আক্রান্ত আরো একজন

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো এক ব্যক্তি। এ নিয়ে সেখানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২। রোববার কেরালা থেকে এমন খবর পাওয়া গেছে। আক্রান্ত ওই ব্যক্তি চীন থেকে ভারতে ফিরেছেন। তাকে হাসপাতালে বিচ্ছিন্ন করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল। ভারতে প্রথম করোনাভাইরাসে আক্রান্তের খবর এই কেরালা থেকেই পাওয়া গিয়েছিল। এ খবর দিয়ে অনলাইন জি নিউজ বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী স্বাস্থ্য সঙ্কট হিসেবে ঘোষণা করেছে।
এর প্রেক্ষিতে চীন থেকে বেশ কিছু দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। শনিবার উহান থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ৩২৪ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে। তাদেরেকে আইটিবিপি চাওলা ক্যাম্প এবং মানেশ্বরে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দ্বিতীয় একটি ফ্লাইটে রোববার দিল্লি গিয়ে পৌঁছেছেন ৩২৩ জন ভারতীয়। এর মধ্যে রয়েছেন ২২৭ জন পুরুষ ও ৯৪ জন নারী।