বাগেরহাট সংবাদদাতা ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের বাগেরহাট জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। শনিবার সকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম খেলার প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন শাহিন, মেহেদি হাসান আরমান ও জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, ক্রিকেট প্রতিযোগিতার কো-অর্ডিনেটর মীর জায়েসী আশরাফী জেমস। প্রথম পর্বের খেলায় বাগেরহাট সরকারি বালক বিদ্যালয় ও বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। জেলা পর্যাযের এই স্কুল প্রতিযোগিতার এবার জেলার ৮ টি বিদ্যালয় অংশগ্রহণ করবে। আগামী ১৭ ফেরুয়ারি ফাইনাল খেলার মধ্যদিয়ে বঙ্গব›ন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন হবে।




