যশোরে আলাদা অভিযানে ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পুলিশ আলাদা অভিযানে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। এরা হলো, যশোর সদর উপজেলার কুমার বাগডাঙ্গা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে আবুল হোসেন পলাশ (৩৮) এবং শহরের বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার ফজলুল করিম ওরফে টুটুলের ছেলে মেহেদী হাসান রাজা (২৪)। সাজিয়ালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুন্সি আনিচুর রহমান জানিয়েছেন, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দোগাছিয়া গ্রামের কাজী শাহেদ আহম্মেদ মডেল কলেজের সামনে থেকে গোপন সূত্রে সংবাদ পেয়ে পলাশকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।  কোতয়ালি থানার এএসআই আল মিরাজ জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার আব্দুর রহমানের ডেইরি ফার্মের সামনে থেকে রাজাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।

ভাগ