স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় সাংবাদিকদের সাথে যশোর জেলা বিএনপি নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে প্রেসকাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুচ আলী, এম.এ সালাম, প্রেস কাবের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স কাবের সভাপতি বাবলুর রহমান, সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, সাংবাদিক এম হাসান মাহমুদ, কবিরুল ইসলাম, শামীম রেজা, সুজন দেওয়ান, ইমাম হোসেন সাগর, মহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাউন্সিলর আনিছুর রহমান, বিএনপি নেতা তরিকুল ইসলাম ডাবলু, কাজী আব্দুল হামিদ, অহিদুল ইসলাম, আব্দুল মুজিদ, মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে নেতৃবৃন্দ চৌগাছা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্যানেল মেয়র সাহিদুল ইসলামের পিতা মরহুম শুকুর আলীর কবর জিয়ারত করেন। এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুচ আলী, এম. এ সালাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম, আনিছুর রহমান, বিএনপি নেতা তরিকুল ইসলাম ডাবলু, কাজী আব্দুল হামিদ, অহিদুল ইসলাম ভোদড়, আমিনুর রহমানসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ মরহুম শুকুর আলীর বাড়িতে যান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।




