স্টাফ রিপোর্টার ॥ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো যশোর সরকারি মহিলা কলেজের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। গতকাল শনিবার সমাপনী দিনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। প্রফেসর ড. মোঃ আহসান হাবীবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবীর, বার্ষিক ক্রীড়া ও সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক সহযোগী অধ্যাপক সেলিনা খাতুন, প্রফেসর হোসনে আরা খাতুন, সহযোগী অধ্যাপক মাহবুবুল হক খান, সহযোগী অধ্যাপক মোঃ আলাউদ্দীন প্রমুখ। এবারের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫০টি ইভেন্টে ৮ শতাধিক প্রতিযোগী অংশ নেন।




