স্টাফ রিপোর্টার ॥ যশোরের উপশহর দারুত তারবিয়তিল ইসলামীয়া মাদ্রাসায় তিনদিনব্যাপী কিতাব মেলা শেষ হয়েছে। গতকাল মাদ্রাসা প্রাঙ্গণে মেলার সমাপনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠা আলহাজ্ব মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মাওলানা উমায়ের কাসেমী, লাইব্রেরি পরিচালক মাওলানা উসামা হাবিবী, মাওলানা উবাদা আব্দুল্লাহ, মুফতী শামসুর রহমান প্রমুখ। তৃণমূল পর্যায়ে ইসলামের সঠিক জ্ঞান ও ইতিহাস পৌঁছে দেয়ার লক্ষ্যে ৩০ জানুয়ারি থেকে তিনদিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। ঢাকার মাকতাবুল আযহারের আয়োজনে এবং উপশহর মাকতাবাতুস সাকাফার সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়। ঢাকাসহ বিভিন্ন জেলার প্রতিষ্ঠান মেলায় ধর্মীয় বই এর স্টল দেয়।





