ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সাপের কামড়ে মারা গেছেন আক্কাস আলী শাহ (৫৫) নামে এক কৃষক। তিনি হামিরহাটি গ্রামের নুরুল উদ্দিন শাহ’র পুত্র। আক্কাস আলীর ভাতিজা সাদ্দাম হোসেন শাহ জানান, গতকাল শুক্রবার তার চাচা বাড়ির পাশে মাটি কাটছিলেন। এ সময় গর্ত থেকে একটি বিষধর সাপ বের হয়। এসময় সাপটি ধরে হাড়িতে ঢুকাতে গেলে আক্কাস আলীকে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। কিন্তু স্বজনরা হাসপাতাল থেকে ফিরিয়ে তাকে গ্রামের ওঝার কাছে নিয়ে যান। সেখানে আক্কাসের অবস্থার আরও অবনতি হলে বেলা ১১ টার দিকে পুনরায় নেয়া হয় সদর হাসপাতালে। এসময় কর্তব্যরত চিকিৎসক রুবিনা পারভীন তাকে মৃত ঘোষণা করেন।

ভাগ