শার্শা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব) এর সহযোগিতায় শার্শা উপজেলা শিক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৪ র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় শার্শা উপজেলার নাভারণ ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা শিক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন, কাল্ব লিরিটেড ঢাকার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জোনাস ঢাকী। বিশেষ অতিথি ছিলেন কাল্ব সেক্রেটারি আলফ্রেড রায়, ট্রেজারার এম জয়নাল আবেদীন, খুলনা ও বরিশাল অঞ্চলের ডিরেক্টর মোহাম্মদ আরিফ হাসান, শার্শা উপজেলা সমবায় অফিসার এবিএসএম আক্কাস আলী, জেলা ব্যবস্থাপক মামুনুর রহমান মিয়া, যশোর কাস্টার কমিটির সভাপতি স.ম কামরুজ্জামান, সম্পাদক আব্দুল হাই, উপজেলা ব্যবস্থাপক পুলিন চন্দ্র ভাবুক, ব্যবস্থাপনা কমিটির সদস্য মুজিবুর রহমান, প্রোগ্রাম এসিস্ট্যান্ট আবুল হোসেন, সহকারী মৌলভী শিক আল-আমীন মাহবুব প্রমুখ। অনুষ্ঠানে সভাপতি, সম্পাদক ও সদস্য পদের নতুন কমিটির সদস্যগণের নাম ঘোষণা করা হয় ও ২০২০ ইং সাল থেকে প্রথমবারের মত শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে এই সমবায় সংগঠনটি। প্রথম দিনেই ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে কমিটির সদস্য ও অন্যান্যের মাঝে ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

ভাগ