ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার গিলাতলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজছাত্র মো. দীন ইসলাম (২০) অবশেষে মারা গেছেন। রাজধানী ঢাকার গ্রীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল সাতটায় তার মৃত্যু হয়। তিনি গিলাতলা মীরপাড়ার সৈয়দ আজিমুলের পুত্র। গত ২৪ জানুয়ারি সকাল ১০ টায় গিলাতলা ল্যাটেক্স প্ল্যান্টের সামনে দীন ইসলাম ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। গতকাল বাদ আছর তার মরদেহ আটরা গিলাতলার মীরপাড়ায় এসে পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামসহ অনেকে শোকাহত পরিবারকে শান্ত¡না দেন, সমবেদনা জানান। কলেজছাত্র দীন ইসলামের অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।





