স্টাফ রিপোর্টার॥ যশোরের উপশহরে দারুত তারবিয়্যাহ ইসলামিয়া কওমী মাদ্রাসা মিলনায়তনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী কিতাব মেলা। তৃণমূল পর্যায়ে সুসাহিত্য ছড়িয়ে দিতে মাকতাবাতুল আযহার উদ্যোগে ও মাকতাবাতুস সাকাফাহ যশোরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী এই মেলার শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে দারুত তারবিয়্যাহ ইসলামিয়া কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা ওমায়ের কাসেমির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু। জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমান, দড়াটানা মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুর রশিদ, মাতাবাতুস সাকাফাহ যশোরের পরিচালক মশিয়ূর রহমান, মুফতি আলমগীর হোসেন প্রমুখ। পরে মেলার সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠিত মেলা শেষ হবে আগামীকাল শনিবার মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলাায় অংশ নেয়া ১১টি স্টলে দেশ-বিদেশের খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ ও লেখকদের রচিত বিপুল সংখ্যক কিতাবসমূহ স্থান পেয়েছে। যার মধ্যে রয়েছে বিশ্বনবীর জীবন ও আদর্শ, ঘোড়ার পিঠে রাসুল সেনা, যাকারিয়্যাহ (রহ.)এর পাঁচ কন্যা, তাজা ইমানের ডাক, কবীরা গুনাহ, মাসনুন দোয়া, ইসলাহে মুআশারাহ, যুক্তির নিরিখে ইসলামী বিধান, সুলতান মাহমুদ গজনবীর, আরব কন্যার আর্তনাদ, শারয়ী পর্দার বিধান উল্লেখযোগ্য।





