রূপদিয়ায় সরকার ফুডসকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রূপদিয়ায় মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে সরকার ফুডস নামে একটি বেকারি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরে সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে দুপুরে রূপদিয়ার সরকার ফুডস নামে ওই বেকারি কারখানায় তদারকিমূলক বাজার অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে নোংরা পরিবেশে বিস্কুট, পাউরুটি এবং মিষ্টি জাতীয় অন্যান্য খাবার তৈরি করতে দেখা যায়। এছাড়া উৎপাদিত খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য লেখা না থাকায় বেকারি কারখানা কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোরের প্রতিনিধি মো. আব্দুর রকিব সরদার উপস্থিত ছিলেন।

ভাগ