অভয়নগরে সাংবাদিক বদরুজ্জামানের কাছে চাঁদার দাবিতে হুমকি

স্টাফ রিপের্টার ॥ চাঁদা চেয়ে দৈনিক ইত্তেফাক যশোরের অভয়নগর সংবাদদাতা বদরুজ্জামানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় তার কাছে এই চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। বদরুজ্জামান সোমবার সন্ধ্যায় যশোরের অভয়নগর ইত্তেফাক সংবাদদাতার অফিসে এসে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা বদরুজ্জামানের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। চাঁদা না দিলে শরীর টুকরো টুকরো করে কেটে বস্তাবন্দী করে নদীতে ফেলা হবে বলে হুমকি দেয়। বিভিন্ন সময়ে প্রকাশ্যে চাঁদার টাকা চেয়ে হুমকি দেওয়া অব্যাহত রয়েছে। এ বিষয়ে সংবাদদাতা স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ভাগ