মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবির টহল টিম বিশেষ অভিযান পরিচালনা করে ভারত থেকে আসা ১০৩ ভরি সোনার অলঙ্কার উদ্ধার করেছে। ব্যাটালিয়ন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, দিনব্যাপী অভিযান পরিচালনা করে জীবননগর উপজেলার সিংনগর হালদারপাড়া নামক স্থান থেকে সোনার আংটি, ব্রেসলেট ও কানের দুল সহ বেশ কয়েক ধররের গহনা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৬২ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা বলে বিজিবি উল্লেখ করে।





