মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষককে কুপিয়ে আঙ্গুল বিচ্ছিন্ন

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে নুরুল হক হাওলাদার(৬৫) নামে এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকেরা। ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রবিবার বিকেলে বড়পরী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় কৃষক নুরুল হক ও আলী আকবরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিপরে হামলায় আরও ৭/৮জন আহত হয়েছেন। তাদের মধ্যে বিউটি বেগম(৫৬), দুলু বেগম(৫০), আলী আকবর হাওলাদার(৬০)ফোরকান হাওলাদার ও ফরহাদকে(৩৮) শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী শহিদুল ঘরামীসহ ১৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, মারামারির ঘটনায় দুই পক্ষ থেকেই দুটি অভিযোগ দিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাগ