স্টাফ রিপোর্টার॥ যশোর ক্যান্টনমেন্ট কলেজের লেকের পাশে গতকাল বিকেলে ছিনতাইকারীরা এক কলেজ ছাত্রকে ছুরি মেরে দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে। ছুরিকাহত এম মঞ্জুর আহমেদ আবিরকে (১৮) গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতাপলে ভর্তি করা হয়েছে। আবির যশোর ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি (বিজ্ঞান) ২য় বর্ষের ছাত্র। আবির জানিয়েছেন, গতকাল বিকেল ৪টার দিকে তিনি এবং এন্টনীটনী মন্ডল (১৮) নামে এক বন্ধু ক্যান্টনমেন্ট কলেজ লেকের পাশে মোবাইলে ছবি তুলছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে দু’ছিনতাইকারী পেছন থেকে এসে তাদের দু’জনের হাত থেকে দুটি মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর এন্টনীটনী মন্ডলকে ছুরি মারতে যায়। তখন টনী মন্ডল পালানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা আহমেদকে ছুরিকাঘাত করে এবং দু’টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এম মঞ্জুর আহমেদ পুরাতন কসবা ডিসি বাংলো রোডস্থ মাহবুবুর রহমানের পুত্র। টনি মন্ডলের বাড়ি খড়কির আপন মোড় এলাকায়। তারা একই শ্রেণির ছাত্র। আবির জানিয়েছেন, লেকের পাশে অনেক লোক ছিল। ছুরি মারার সময় তিনি চিৎকার করে লোকজনের সাহায্য চেয়েছিলেন। কিন্তু কেউ এগিয়ে আসেননি।





