মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরে ৪২ হাজার মার্কিন ডলারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। রবিবার রাতে উপজেলার তালসার গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভারত থেকে অবৈধভাবে ডলার পাচার হচ্ছে। ওই গ্রামে অভিযান চালিয়ে রতন মিয়া, মতিয়ার রহমান ও মোখলেসুর রহমানকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪২ হাজার মার্কিন ডলার,একটি মোটরসাইকেল ও ৯৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এব্যাপারে মহেশপুর থানায় মামলা দায়ের হয়েছে।





