লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া থেকে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিককে (৩৪) আটক করেছে পুলিশ। রবিবার রাত ৮ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শফিক লাহুড়িয়া প্রসন্নপাড়ার আবু মোল্ল্যার ছেলে। লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাস জানান, শফিকের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




