লোকসমাজ ডেস্ক॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা ও মুজিব বর্ষ উপলক্ষে তাঁর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ। গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় রবিবার শ্রদ্ধা নিবেদন করেন দুই সমিতির সদস্যরা। দুই সমিতির শীর্ষ নেতারা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, চিন্তা ও চেতনাকে আমাদের ধারণ করতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পারিচালনা করেন যবিপ্রবির কর্মকর্তা সমিতির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির কর্মকর্তা সমিতির সভাপতি সভাপতি প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক শাহেদ রেজা, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক পার্থ সারথী দাস, নির্বাহী কমিটির সদস্য ডা. দীপক কুমার মন্ডল, মোহাম্মাদ এমদাদুল হক, মোঃ নাজমুস সাকিব।





